০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটালের পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত

  • ইমরান মাসুদ :
  • প্রকাশিত : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • 224

‘আমি পারি ও আমি পারবো ’ স্লোগানকে প্রতিপাদ্য রেখে ৪ঠা ফেব্রুয়ারী সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিবছরের মতো এবারো এ দিবসটি ইউনাইটেড হসপিটাল পেশেন্ট ফোরাম বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ।
রবিবার সকাল ১১ টায় ইউনাইটেড হসপিটালের নিজস্ব প্রাঙ্গনে বিশ্বব্যাপি ক্যান্সার দিবস পালিত হয়।

এ সময় ইউনাইটেড হসপিটালে ক্যান্সারের চিকিৎসায় বক্তব্যে তাদের মনোবল ও সাহসিকতার সাথে রোগ মোকাবিলার গল্প ফুটে ওঠে এবং এর পাশাপাশি পারিবারিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় চিকিৎসকের ভূমিকার প্রয়োজনীতাও উঠে আসে। কৈশোরে পদার্পণ করা ইশতিয়াক আহমেদ এডির কন্ঠে তার বেড়ে ওঠা জীবনে ক্যান্সার সহাবস্থানের বর্ণনা, তরুণী চিকিৎসক ডাঃ সাজিদা বারীর ক্যান্সার যুদ্ধে তার স্বামীর সহযোগী ভূমিকা পালন করে। আবার ভারতীয় নাগরিক লীলা রাওয়াতের ক্যান্সার নিয়েই প্রতিদিনের বেঁচে থাকার জীবনজয়ী প্রেরণার কথা, উপস্থিত সকলের মাঝে প্রত্যাশা-বেদনা ও সর্বোপরি হার-না-মানা প্রত্যয়ের অনুভূতি জাগায়। অনুষ্ঠানে ক্যান্সার-জয়ী রোগী ও তাদের স্বজনেরা ইউনাইটেড হসপিটাল র্কর্তৃপক্ষ ও ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি তাদের কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মী  মুবাশ্বার হোসেন, এ সময় তিনি জানান রোগীদের সাহসী ভূমিকা দিয়ে ক্যান্সারকে মোকাবিলার করার জন্য। তিনি আমাদের আশেপাশের অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশ দুষণের প্রতি উদ্বেগ জানিয়ে বলেন, পরিবেশ সুন্দর হলে ক্যান্সার অনেকাংশে কমে যেতো। তিনি ক্যান্সার রোগীদের পাশে থেকে পরিবেশের উন্নয়নে সংগ্রাম চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউনাইটেড হসপিটালের চীফ এক্সিকিউটিভ অফিসার  ফাইজুর বলেন, ক্যান্সারের চিকিৎসায় এই হাসপাতালের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টা বর্তমানে আছে, এবং ভবিষতেও ও থাকবে । এই দেশের ক্যান্সার চিকিৎসায় ইউনাইটেড হসপিটাল সর্বপ্রথম পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দিচ্ছে বলে তিনি একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, চীফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডাঃ শাগুফা আনোয়ার।

উল্লেখ্য, বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটাল সপ্তাহব্যাপী কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে এই পেশেন্ট ফোরামটি ছাড়াও রয়েছে হাসপাতাল লবীতে বিনামূল্যে চিকিৎসা প্রদানের হেলথ বুথ, সেমিনার, বিভিন্ন ক্লাবে ও কর্পোরেট হাউসে সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন রেডিও টেলিভিশনে আলোচনা সভায় ইউনাইটেড হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞদের উপস্থিতি ও পরামর্শ প্রদান।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটালের পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯