০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

জ্ঞানের আলো জ্বালানোর জন্যই বাধঁন পাঠাগার প্রতিষ্ঠা করা: রসুল ঢালী

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দেওয়ানজী কান্দি গ্রাম। এই গ্রামেকে কেন্দ্র করে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাঁধন পাঠাগার। সেই সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান ইলিয়াস মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম মনির ও ছেংগারচর পৌরসভার মেয়র আমেনা বেগম পাঠাগারটি উদ্বোধন করেন। গ্রামের তরুণ ও যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এই পাঠাগারটি। পাঠাগারটির মাধ্যমে প্রতি বছর বার্ষিক ওয়াজ মাহফিল, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত করা হয়ে থাকে। বিশেষ করে এই পাঠাগারের উদ্যোগে এলাকার শিশুদের পড়াশোনার জন্য শিক্ষা ব্যবস্থা করা হয়েছে।

বাঁধন পাঠাগারের প্রতিষ্ঠাতা,ইঞ্জিনিয়ার মোঃ গোলাম রসূল ঢালী, বলেন এই পাঠাগারটি আমরা আমাদের গ্রামের তরুণ ও যুবকদের নিয়ে ২০০৫ সালে এলাকার সকল লোকদের সহযোগিতায় প্রতিষ্ঠা করেছি। তখন থেকেই আমাদের পাঠাগার এর কার্যক্রম সুসংগঠিতভাবে কার্য পরিচালনা করে আসছি। বর্তমানে এই পাঠাগারের উদ্যোগে প্রতি বছর একটি বার্ষিক ওয়াজ মাহফিল হয়ে থাকে, এছাড়া এ সংগঠনের নিজস্ব অর্থায়নে মানব সেবা, সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আত্ম মানবতার সেবা, সামাজিক কুসংস্কার, মানবাধিকার রক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষা, ক্রিয়া, সমাজ সংস্কারে ব্যপক ভুমিকার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বিশেষ করে এই পাঠাগারের মাধ্যমে আমরা গরীব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সহযোগিতা করে থাকি। অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করে থাকি।

তিনি আরো বলেন মূলত এই পাঠাগারের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। তার জন্য কোমলমতি শিশুদের শিক্ষা ব্যবস্থার জন্য পাঠাগারের উদ্যোগে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিশুদের শিক্ষা ব্যবস্থা করে দিয়েছি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জ্ঞানের আলো জ্বালানোর জন্যই বাধঁন পাঠাগার প্রতিষ্ঠা করা: রসুল ঢালী

প্রকাশিত : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯