০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সড়ক দুর্ঘটনার লাগাম টানতে হবে: কাদের

সড়ক-পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকে কিছু পদক্ষেপের বিষয়ে আলোচনা করবো। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য যারা বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করে দেবো। এর লাগাম টানতে হবে। কারণ সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে বড় দুর্ঘটনা।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা আসেনি। আমি বলিনি- আমি সফল। মন্ত্রী হওয়ার পর নিজেই বলেছি, যানজট-সড়ক দুর্ঘটনা রয়েছে। যেটা সম্ভব সেটা কেন করা যাবে না, করতে হবে।

সড়কে বিশৃঙ্খলার জন্য শক্তিশালি মহল নাকি দায়ী এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি নিজে মন্ত্রী হয়েও দায় এড়াতে পারি না। মেট্রোরেল, পাতালরেলসহ যেসব কাজ হচ্ছে এতে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। বিভিন্ন সড়কে কাজ চলছে, সেগুলো হলেও অনেক সমস্যাই কমে যাবে। এখন দুর্ঘটনার সংখ্যা কম, কিন্তু নিহতের সংখ্যা বেশি।

উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির মতো বড় দল অংশ না নিলে নির্বাচন ইনক্লুসিভ নিয়ে সংশয় থাকে, দেশে বিদেশে প্রশ্ন আসে। স্থানীয় নির্বাচনে কে আসলো, কে বয়কট করলো তা নিয়ে মাথাব্যাথা নেই। অনেকে দলীয় প্রতীকে না করে স্বতন্ত্র নির্বাচন করতে পারে। অনেক জায়গায় তারা স্বতন্ত্র প্রার্থী হিসাববে নির্বাচন করবে। তারা আসলে ভালো, না আসলেও প্রতিদ্বন্দ্বির অভাব নেই।

জামায়াত বিএনপি ছাড়ছে গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, এটা আমার কাছে মনে হয় না। বিএনপি জামায়াতকে অথবা জামায়াত বিএনপিকে ছাড়বে, এটা হলেও কৌশলগত হতে পারে। এমনটি আমার হিসেবে আসে না। তাদের চিন্তা ভাবনা, তারা যেই চেতনা ধারন করে সেক্ষেত্রে তারা অনেক কাছাকাছি। দুটিই সাম্প্রদায়িক দল। দুটির চেতনা একই। কোনটা লিবারেল, কোনটা এক্সটিম।

ডাকসু নির্বাচন বিষয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল অংশ নেবে না, এটা তারা এখনো ঘোষণা দেয়নি। আপাতত দাবি দাওয়ার পক্ষে কিছু কিছু স্ট্যান্ড দলগতভাবে থাকতে পারে। বিএনপির টানাপোরেন আছে। তবে ছাত্রদল তারেক রহমান যা বলবে সেটিই মেনে নেবে। ছাত্রদল তারেক রহমান অনুগত শুরু থেকেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাই তারা শুনবে বলে আমি মনে করি। ডাকসু নির্বাচনে কারচুপির সুযোগ নেই।

ট্যাগ :
জনপ্রিয়

সড়ক দুর্ঘটনার লাগাম টানতে হবে: কাদের

প্রকাশিত : ০৪:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯