০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ফেনী ল’ কলেজের বার্ষিক পুরস্কার ও কৃতি সংবর্ধনা

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, আপনারা অন্যায়কে প্রশ্রয় দিবেন না। সমাজে যে লোকটি বেশী খারাপ এবং বড় অপরাধীদের পক্ষ হয়ে মামলায় লড়বেন না, এটা আমার অনুরোধ। কখনো নৈতিকতা বিসর্জন দিবেন না। এ পেশা দিয়ে মানুষের উপকার করবেন। বাংলাদেশে আইন আছে কিন্তু কেউ আইন মানে না।

চেষ্টা করে নিজের ভাগ্য গড়ে নিতে হবে। মঙ্গলবার ফেনী ল’ কলেজের নবীন বরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট একেএম মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী জেবিন শারমিন আলমের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, ল’ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য পিপি হাফেজ আহমদ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কমিটির সদস্য মৌলভী খায়ের আহমদ। এছাড়া বক্তব্য রাখেন কলেজের প্রভাষক এডভোকেট শহীদুল্লাহ, প্রাক্তন শিক্ষার্থী ইকবাল হোসেন বাবলু, শিক্ষার্থী ফারজানা হক চৌধুরী, শাহাব উদ্দিন প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ফেনী ল’ কলেজের বার্ষিক পুরস্কার ও কৃতি সংবর্ধনা

প্রকাশিত : ১০:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯