০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

আজ আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জার্মানি থেকে আজ রবিবার আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) ইন্টারন্যাশনাল ডিফেন্সের (আইডিইএক্স-২০১০) উদ্বোধনী সেশনে যোগ দেবেন তিনি।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে আবুধাবিতে পৌঁছাবেন।

আরব আমিরাত সফরে প্রধানমন্ত্রী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মাদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক এবং ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম ও অন্যান্য নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

শেখ হাসিনা পরে আল বাহার প্যালেসে ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে সেন্ট রেগিস আবুধাবি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান। সফর শেষে ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

আজ আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯