০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

‘ঢাকাবাসীর উন্নয়নে আগামী দিনে কাজ করে যাবো’

ঢাকা উত্তর সিটি করর্পোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। ঢাকাবাসীর উন্নয়নে আগামী দিনে কাজ করে যাবো। আমরাই পারবো আমাদের হারিয়ে যাওয়া ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় এক নির্বাচনী গণসংযোগ ও প্রচারকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯ মেয়র হিসেবে আমি নির্বাচিত হলে রাজধানী উত্তরের সব গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন এবং এর আওতায় নিয়ে আসবো।

প্রচারণাকালে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাদের নগরীর সাধারণ মানুষ কাপড় চায় না। তারা চায় ঢাকাকে সুন্দর বাসযোগ্য একটি মডেল নগরী হিসেবে দেখতে চায়।

এ সময় তিনি নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রতিটি ভোটারদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

‘ঢাকাবাসীর উন্নয়নে আগামী দিনে কাজ করে যাবো’

প্রকাশিত : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯