১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আশুলিয়ায় মার্কেটে সূতার গুদামে আগুন

আশুলিয়ার বাইপাইলে করিম সুপার মার্কেটের ৫তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আনজির এপ্যায়ারেলস নামে সোয়েটার কারখানার সূতার গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় রাত ৮ টায় আগুন নিয়ন্ত্রনে । তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনা স্থলে এসে মার্কেটে থাকা কেমিক্যাল দোকানসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সোমবার সন্ধ্যা ৬ টায় আশুলিয়ার বাইপাইলে করিমসুপার মার্কেটের ৫ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আনজির এপ্যায়ারেলস নামে সোয়েটার কারখানার সূতার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঢাকা জোনের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনোয়ারুল হক জানান, আগুনের সূত্রপাত গুদামের পাশে থাকা ক্যফে শান্তি মা হোটেল এন্ড রেষ্টুরেন্টের রান্না ঘরের আগুন থেকে পাশের করিমসুপার মার্কেটের ৫ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আনজির এপ্যায়ারেলস নামে সোয়েটার কারখানার সূতার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

পানির ব্যবস্থা ও সরু গলির দরুণ অবস্থার কারনে আগুন নেভাতে বেগ পেতে হয়। মার্কেটের নীচতলায় বেশ কয়েকটি কেমিক্যাল দোকান ছিলো। তবে আগুন নিয়ন্ত্রনের ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আশুলিয়ায় মার্কেটে সূতার গুদামে আগুন

প্রকাশিত : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯