হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে নিরাপদ সড়ক কার্যক্রম বাস্তবায়নে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্ধুদ্ধ করতে ও সকল যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যাতিক্রমি উদ্যোগ নিয়ে রাস্তায় নেমেছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় চালকদের হাতে হাতে নিরাপদ সড়কের প্রচারণা পত্র তুলে দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার নজরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রহমত উল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম সিকদার।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নুরুল আলম, দাউদকান্দি শ্রমীকলীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা’র) কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন এবং পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণভাবে মালামাল পরিবহণ থেকে বিরত থাকুন, নিজের ও অন্যের জীবন নিরাপদ রাখুন। ঝুঁকিপূর্ণভাবে মালামাল পরিবহণ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। অতিরিক্ত এবং ঝুঁকিপূর্ণভাবে মালামাল বোঝাই করে গাড়ি চালাবেন না। আপনার সচেতনতা সড়ক দুর্ঘটনা ও প্রাণহানী প্রতিরোধ করতে পারে।
বিবি/রেআ




















