১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়ায় ৩’শ পিছ ইয়াবা সহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বগাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলঃ রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার মৃত দরবেশ মোল্লার ছেলে পারভেজ মোল্লা(২৭) এবং মানিকগঞ্জ জেলার সদর থানার সোরহাব মোল্লার ছেলে রুবেল মোল্লা (১৮)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) মনিরুজ্জামান, পিপিএম জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগাবাড়ি এলাকার নাহার সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বগাবাড়িসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

মাদক ব্যবসায়ী পারভেজ মোল্লা বগাবাড়ির লুতফর রহমানের বাড়িতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল । অপরজনও পার্শ্ববর্তী বাড়িতে ভাড়া থাকত।

আটককৃত দুইজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ১১:২২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯