০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরার তালায় ৮দোকান পুড়ে ছাঁই

সাতক্ষীরার তালায় আগুনে পুড়ে ছাঁই হয়েছে ৮টি মুদিখানা দোকান। মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়েছে স্থানীয় ব্যবসায়ি বিশ্বনাথ সাধু, শক্তি সাধু ও আব্দুল জলিলসহ ৮জনের দোকান।

ব্যবসায়িদের বরাতে স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার (৫মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তালা কাঁচাবাজারের ৮টি দোকানে আগুন লাগে। এ সময় গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে সবাই যে যার মত পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

তারা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বটে কিন্তু ততক্ষণে পুড়ে ছাঁই হয় ওই ৮দোকান। দোকানগুলোতে চাল, ডাল, আটা, তেল, চা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় কয়েক লক্ষ টাকার মালামাল ছিল বলে জানান ব্যবসায়িরা। ঘটনা শোনার পরপরই তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসির সাথে আগুন নেভানোর কাজে অংশ নেন বলে জানান তিনি।

ওসি মেহেদী রাসেল বলেন, আগুনে ৮টি দোকান পুড়েছে। এতে কয়েক লক্ষ টাকার মুদি মালামাল পুড়ে ছাঁই হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাতক্ষীরার তালায় ৮দোকান পুড়ে ছাঁই

প্রকাশিত : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯