০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিনামূল্যে স্কুল ড্রেস পেল প্রাথমিকের শিক্ষার্থীরা

নোয়াখালী সদর উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫’শ শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

রোববার সকালে জেলা সদরের নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাল্স একাডেমির এক হাজার শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন তিনি। এরআগে শনিবার উপজেলার মহতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেয়াজেরডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার স্কুল ড্রেস বিতরণ করা হয়।

এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুহীউদ্দীন, নেওয়াজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস জাহের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিনামূল্যে স্কুল ড্রেস পেল প্রাথমিকের শিক্ষার্থীরা

প্রকাশিত : ০২:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯