০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিষমুক্ত ভ্রাম্যমান সবজির হাট

সড়কের পাশেই সবজির জমি। জমি থেকে সবজি সংগ্রহ করেই সড়কে বসেন চাষীরা। এদিকে সড়কে চলাচলরত যাত্রীরা বিভিন্ন সবজি কিনে নিচ্ছেন পছন্দ মতো। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শুধু মৃত্যু ফাঁদই নয়, এখন বিষমুক্ত ভ্রাম্যমান সবজির হাট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের অংশ পরিনত হয়েছে ভ্রাম্যমান সবজির হাটে। পাওয়া যাচ্ছে মিস্টি কুমড়া, টমেটো, বাঙ্গি, তরমুজসহ নানান সবজি। সড়কে চলাচলরত দূরপাল্লার ব্যাক্তিগত যানবাহনের যাত্রীরা গাড়ী থামিয়ে নিচ্ছে পছন্দের সবজি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায় এ সবজিগুলো।

এদিকে কৃষকরাও খুশি। জমি থেকে সবজি সংগ্রহ শেষে দূরের কোন বাজারে যেতে হয় না তাদের। জমির পাশে দিয়ে চলে যাওয়া মহাসড়কই তাদের হাট। এখান থেকে পাইকারি ও খুচরা বিক্রি করতে পারছে তারা। এই সবজি চলে যাচ্ছে দেশের বিভিন্নস্থানে। একেকজন কৃষক প্রতিদিনই খুচরা বিক্রি করছেন ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বিষমুক্ত ভ্রাম্যমান সবজির হাট

প্রকাশিত : ১২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯