০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ধামরাইয়ে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভ।

ঢাকার অদূরে ধামরাইয়ের বালিয়ায় ঢাকা জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বালিয়ায় ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজক স্কুলটি সহ আরও চারটি বিদ্যালয় অনুষ্ঠানকে সফল করায় সার্বিক সহযোগিতা করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা উত্তর (অপরাধ) মোহাম্মদ সাঈদুর রহমান, সহকারী পুলিশ সুপার সাভার (সার্কেল) তাহমিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং ইভটিজিং এর বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাই মাদকের কুফল সম্পর্কে স্কুল পর্যায় থেকেই এদেরকে এ সম্পর্কে সচেতন করতে হবে। ঢাকা জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে উল্লেখ করে তিনি পুলিশের সাথে সাধারণ জনগণকে পাশে থাকার আহবান জানান।

স্বাগত বক্তব্যে ধামরাই থানার অফিসার ইন-চার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স। একটি মাদক ব্যবসায়ীও কোনোরকম ছাড় পাবে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে।ধামরাই থানার ওসি (তদন্ত) মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বালিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি ও বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব আহামদ হোসেন, বেসরকারি সংস্থা এসডিআই’র নির্বাহী পরিচালক সামছুল হক, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ধামরাই থানার কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ধামরাইয়ে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভ।

প্রকাশিত : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯