০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সুলতান স্বর্ণপদক পেলেন চিত্রশিল্পী মুস্তাাফা মনোয়ার

এবার পাপেট শিল্পের জনক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুক্তিযোদ্ধা, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। ১২ মার্চ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী সুলতান মেলার সমাপনী দিন নড়াইলের সুলতান মঞ্চে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মুস্তাফা মনোয়ারের হাতে স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধি আবিদুর রহমান বাবু।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সুলতান স্বর্ণপদক পেলেন চিত্রশিল্পী মুস্তাাফা মনোয়ার

প্রকাশিত : ০১:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯