সাতক্ষীরা সদর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আজ ভোট উৎসব। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।ভোট গ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত। সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানান, সাতক্ষীরায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ।
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন, ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার। রয়েছে সুসজ্জিত আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া নির্বাচিত নির্বাচন পর্যবেক্ষকও রয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি জানান, সদর উপজেলায় ৪৬টি মাদরাসা ও ৫৮টি হাইস্কুলে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন।
পোস্টার ব্যানারসহ ভোটের উৎসবে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। অনুরূপ পরিবেশে জেলার সাত উপজেলায় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।
বিবি/রেআ




















