০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ভোগান্তির অবসান

একমাস ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। এ সড়কের বিকল্প সড়ক নির্মাণ কাজে ধীরগতির কারনে যানবাহন চলাচলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

রাজধানী ঢাকা সহ সুনামগঞ্জ জেলার দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগের প্রধান মহাসড়কে গত ২০ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের নিকটে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের বেইলি ব্রীজের উপর মালবাহী ট্রাক উঠলে ব্রীজটি ভেঙ্গে যায়।

এতে সুনামগঞ্জ জেলা সদরের সাথে জগন্নাথপুর উপজেলার আট ইউনিয়ন সহ দক্ষিণ অঞ্চলের সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক মাস বিকল্প পথে যানবাহন চলাচল করলেও এতে যাত্রীরা ভোগান্তির শিকার হন। সড়ক ও জনপদ বিভাগ এক মাস পর বিকল্প সড়কের কাজ সম্পন্ন করা হলে গতকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ভোগান্তির অবসান

প্রকাশিত : ১২:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯