০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

যবিপ্রবিতে জমজমাট বিজ্ঞান মেলা

মানুষের জীবনকে সহজ, গতিময় এবং বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে বিভিন্ন চমকপ্রদ, উদ্ভাবনী ও বিচিত্র নানা প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয় দিনব্যাপী জমজমাট বিজ্ঞান মেলা।

রোটার‌্যাক্ট ক্লাব অব যবিপ্রবির আয়োজনে বিজ্ঞান মেলায় যশোর এবং এর আশপাশের জেলার ২০টির অধিক বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গতকাল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলায় আয়োজনে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

মেলায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো: শরীফ এনামুল কবির, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্রে (বিইউপি) সাবেক উপাচার্য মেজর জেনারেল (অব.) সালাউদ্দীন মিয়াজী।

যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, রোটারি ক্লাব যশোর রূপান্তরের সভাপতি মো: শামসুল আলম, ঢাকা ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক এ এফ এম মাহমুদুর রহমান, যবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি পিয়াস বিশ্বাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। সৌর শক্তি চালিত বিদ্যুৎ প্লান্ট, বিশুদ্ধ পানির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আধুনিক স্মার্ট সিটির নকশা, প্রাকৃতিক উপায়ে মাছ সংরক্ষণ, বাতাস এবং পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, শহরের ব্যস্ততম সড়ককে যানজট মুক্ত রাখতে উড়াল সড়কের নকশা, বিভিন্ন চমকপ্রদ আইডিয়ার পোস্টার প্রেজেন্টেশন অতিথিদের মুগ্ধ করে।

পরে বিচারকমন্ডলী সবকটি স্টল ঘুরে প্রতিযোগীদের প্রদর্শিত প্রজেক্ট, নকশা ও পোস্টারসমূহ চুলচেরা বিশ্লেষণ করে বিজয়ীদের চূড়ান্ত করেন। এতে ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ এবং স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত চার ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সর্বশেষে বিজয়ীদের প্রাইজমানি, ক্রেস্ট এবং সনদ দিয়ে সম্মাননা জানানো হয়। এদিকে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের নিচে প্রদর্শিত যবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: হুমায়ূন কবিরের সৌরবিদ্যুৎ চালিত গাড়ি অতিথিদের দৃষ্টি কাড়ে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

যবিপ্রবিতে জমজমাট বিজ্ঞান মেলা

প্রকাশিত : ০৩:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯