০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পাবনায় পুলিশের মাসিক কল্যাণ সভা

পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার পুলিশ লাইনে শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় গেল ফেব্রুয়ারি মাসে পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ঈশ্বরদী সার্কেল জহুরুল হক, অফিসার ইনচার্জ আমিন থানার মমিনুল হক (পি.পি.এম) এবং শ্রেষ্ঠ রহস্য উদঘাটনকারী অফিসার হিসাবে ঢালার চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমানসহ নয়জন অফিসার ও ফোর্সদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) অফিসারদের সম্মাননা স্মারক এবং একজন সহকারি পুলিশ সুপারকে (শিক্ষানবিস) বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন।

একই সভায় পুলিশ সুপার দ্বিতীয় ধাপে পাবনার ৮ টি উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করায় জেলা পুলিশের কর্মরত সকল উর্ধ্বতন অফিসার এবং ফোর্সদের ধন্যবাদ জানান। সভায় পুলিশ সুপার পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার ব্যাপারে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাবনায় পুলিশের মাসিক কল্যাণ সভা

প্রকাশিত : ০৩:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯