’এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে নাটাবের সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. নূরুল আমিন মিঞা, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. শরিফ হোসেন খান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবির মো. মনিরুল আযম খান, টাঙ্গাইল বক্ষ্যবিধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. তৌফিক হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিএমএ সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, নাটাবের সাধারণ সম্পাদক ডা. শম্ভুনাথ চক্রবর্তী, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মুনির হোসাইন খানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং টাঙ্গাইল ম্যাটস এর শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালান করেন নাটাবের কোষাধ্যক্ষ এডভোকেট আল রুহী, যক্ষাও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন।
বিবি/রেআ




















