১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কটিয়াদী উপজেলার ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার অনিয়মের অভিযোগ উঠায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় সবকটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন । রোববার (২৪ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে আগেই ভোট দেয়ার খবর আসতে থাকার প্রেক্ষিতে সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাতেই কিছু দুস্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সীল দিয়ে রেখে দিয়েছে। এ পরিস্থিতিতে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কটিয়াদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬১৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ৮২২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কটিয়াদী উপজেলার ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিত : ১২:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯