০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন

ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কুমিল্লা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা দল। সন্ধ্যায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আ.জ.ম. নাছির উদ্দিন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও টুনামেন্ট কমিটির আহবায়ক মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড প্রেসিডেন্ট আলাউদ্দিন আহমেদ নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ফেনী পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর আলম সরকার পিপিএম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, ফেনী জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রমুখ।

এর আগে খেলার ১৫ মিনিটে ৭নং জার্সি পরিহিত ফেনী জেলা দলের খেলোয়াড় সায়মন্ড ১ম গোল করেন, ৩৫ মিনিটে ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় প্যাট্রিক ২য় গোল ও ৫৫ মিনিটে সায়মন্ড ৩য় গোল করেন। কুমিল্লা জেলা দল কোন গোল পরিশোধ করতে পারেনি।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন

প্রকাশিত : ০৩:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯