চট্টগ্রাম জেলা রোভারের ৩ সদস্য পায়ে হেঁটেছে ১৫০ কিলোমিটার প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেতে । তারা ২১ মার্চ চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ২৫ মার্চ কক্সবাজার শূণ্য রেখায় (জিরো পয়েন্ট) এসে পরিভ্রমণ শেষ করে।
পরিভ্রমণে অংশ নেয়া শিক্ষার্থীরা জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে পর্যটন রাজধানী কক্সবাজারের শূণ্য রেখায় পৌঁছতে তাদের সময় খরচ করতে হয়েছে পাঁচদিন।
এরপর তারা কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদেরকে দেশ ও জাতির কল্যাণে সমাজ সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
পরিভ্রমণে অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম জেলা রোভারের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটদলের রোভার মো. আনোয়ারুজ্জামান মুরাদ এবং রোভার এস.এম আবু নাহিয়ান। অপরজন হলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ রোভার স্কাউটদলের সদস্য মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা রোভারের সম্পাদক মো. আব্দুল হামিদ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ রোভার স্কাউটদলের প্রাক্তন সিনিয়র রোভারমেট মো. আতিকুর রহমান ও কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউটদলের সিনিয়র রোভারমেট মো. তমজিদুল ইসলাম।
বিবি/রেআ




















