কুমিল্লার হোমনায় স্বর্ণালংকার ও নদগ টাকা সহ দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দৈনিক বিজনেস বাংলাদেশকে জানান।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের দক্ষিন মনিপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রেনু মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডর ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ১ ঘন্টা চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাড়ির মালিক রেনু মিয়া জানান, আজ দুপুর ১ টার দিকে হঠাৎ বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়র সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আমার ৫ ভড়ি স্বর্ণালংকার,১ টি ফ্রিজ,২টি শোকেস,৩টি খাট, নগদ ১ লাখ টাকা সহ দুইটি ঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যিতক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিট ম্যানেজার আশিকুর রহমান জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
আগুনের সূত্রপাত সম্পর্কে নিদ্দিষ্ট ভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে বাড়ির মালিক বলছেন বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এদিকে হোমনা থানার এস আই ফারুক ইসলাম জানান, দিনের বেলায় আগুন লাগার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী। তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিবি/রেআ




















