০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন:মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বুধবার (২৭ মার্চ) বিকেলে জাদুঘরটি পরিদর্শন করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তাঁকে স্বাগত জানান।

পরে আব্দুস সোবহান আর্ল রবার্ট মিলারকে জাদুঘরটি ঘরে দেখান। এ সময় জাদুঘরে সংরক্ষিত বইয়েও স্বাক্ষর করেন আর্ল রবার্ট মিলার। পরে রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।

এ সময় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক এ আর এম আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন:মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ১০:২২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯