০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ফসলি জমি রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির পিপড্ডা, বেকামলিয়া গ্রামের ফসলি জমি রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ওই এলাকার কৃষকরা। শনিবার সকালে পিপড্ডা গ্রামের ফসলি জমির মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার বান্নঘর থেকে সরকারি গাগৈর খাল বাসন্ডা হয়ে পূর্ববামপাড়া গ্রামের সীমানা দিয়ে ডাকাতিয়া নদীতে সংযুক্ত হয়। এই খালটি চলতি বছরই খননের উদ্যেগ নেয় জেলা পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কর্তৃপক্ষ খালের নির্দিষ্ট জায়গায় খনন না করে পিপড্ডা গ্রামের কৃষকদের নিজস্ব ফসলি জমির উপর দিয়ে খনন শুরু করে ইরি ফসল নষ্ট করছে। এর প্রতিবাদে এবং ফসলি জমি রক্ষার দাবিতে কৃষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে উপস্থিত ছিলেন, আব্দুর ছাত্তার, হাফেজ এনামুল হক, সিরাজ, ইফতেখার আহাম্মদ, মীর হোসেন সওদাগর, আব্দুর রশীদ ভান্ডারী, মাস্টার মজিবুল হক, সফিকসহ প্রায় শতাধিক কৃষক । মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে কৃষকরা বলেন, সেখানে খালের জায়গা আছে, ওই খানে খাল খনন করুক, এটা আমাদের নিজস্ব খতিয়ান ভূক্ত ধানি জমি, বছরে একবার ফসল ফলে। এ ফসলের ধান দিয়ে সারা বছর আমাদের সংসার চলে।

এখানে কোন খালের জমি নাই। আর আমাদের জমির উপর সরকার খাল খনন করলে, সরকার আমাদের জমি অধিগ্রহণ করুক, আমাদের ক্ষতিপূরন দিক। এ বিষয়ে শনিবার নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা বলেন, আমি বিষয়টি ক্ষতিয়ে দেখবো, তদন্ত করে ব্যাবস্থা নিবো।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ফসলি জমি রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

প্রকাশিত : ০২:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯