২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয় সম্মুখ হতে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যক্তির অধিকার”-এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২ এপ্রিল মঙ্গলবার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ নজমুল ইসলাম বর্ণাঢ্য র্যালী উদ্বোধন করেন। বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেনারেল হাসপাতাল মিলনায়তনে গিয়ে সমাপ্ত হয়।
সেখানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ নজমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ রইছ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার পারভেজ সোহেল রানা, গাইনী কনসালটেন্ট ডাঃ ইসরাত শারমিন, অবসবিদ ডাঃ ফাল্গুনী চক্রবর্তী, সিনিয়র অর্থপেডিক বিশেষজ্ঞ ডাঃ খতিবুদ্দিন, সিনিয়র কনসলটেন্ট (এন্যাসথেসিয়া) ডাঃ নির্মল চন্দ্র রায় ও চক্ষু বিশেষজ্ঞ মোঃ আশরাফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। সার্বিক তত্ত্ববধানে ছিলেন ওয়ার্ড মাষ্টার মিহির কুমার রায়। আলোচনা সভায় বক্তবারা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সমাজিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে যাচ্ছেন।
ইত্যিমধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সামজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা, আইন -২০১৩ ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরোক্ষা ট্রাস্ট আইন-২০১৩ প্রনোয়ন এবং এ সংক্রান্ত বিধিমালা প্রনোয়ন করা হয়েছে।
বিবি/রেআ




















