দেশের বেকারত্ব দূর করতে সর্ববৃহৎ বেসরকারি শিল্প পার্ক সিরাজগঞ্জ ইকোনমিক জোনের (এসইজেড) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পূর্বেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের কথা আর মুক্তিযুদ্ধের কথা বলে প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করেন ৩০ লক্ষ শহীদের প্রতি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন,কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জে ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি আমরা আগেই পরিকল্পনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ এই ইকোনমিক জোনের উদ্বোধন করা হলো।
এ দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাশে এসইজেডের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন।
বিবি/রেআ




















