০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

চারদিনব্যাপী সতীর্থ বইমেলা অনুষ্ঠিত হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সতীর্থ বইমেলা-২০১৯। চারদিনব্যাপী বইমেলা আগামী শুক্রবার (১২ এপ্রিল) শুরু হবে সতীর্থ বইমেলা-২০১৯ এবং তা চলবে সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত। নির্বাণ প্রকাশন দ্বিতীয় বারের মতো আয়োজন করছে সতীর্থ বইমেলা এবং তা অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্তরে।

সতীর্থ বইমেলায় থাকছে বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের লেখা বই। চলতি মাসের ১২, ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০ টায় মেলা শুরু হয়ে শেষ হবে রাত ৯ টায়।

উল্লেখ্য, বইমেলার পাশাপাশি গতবছরের মতো এবারো থাকছে কবিতা পাঠ, গান এবং উচ্চাঙ্গ সংগীত। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার এবং সোমবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।
বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে সকলের উপস্থিতি এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন বইমেলার আয়োজক এবং নির্বাণ প্রকাশের প্রকাশক আবেদীন পুশকিন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

চারদিনব্যাপী সতীর্থ বইমেলা অনুষ্ঠিত হবে

প্রকাশিত : ১০:৪৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯