জামালপুরের মেলান্দহে আলহাজ এমএ গফুর স্মৃতি সংসদের আয়োজনে মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। ৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক-দানবীর মেলান্দহের কৃতি সন্তান আলহাজ হাসান মাহমুদ রাজা মিয়া ।
সংসদের সভাপতি গাজী রাশেদুজ্জামান মশিউরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা-শিল্পপতি শাহ্ আলম, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর ফজলে এলাহী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মালঞ্চ আল-আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. তাজ উদ্দিন, উপাধ্যক্ষ মাও. নূরুল ইসলাম, প্রবীন আ’লীগ নেতা আলহাজ রুস্তম আলী ঠিকাদার, মালঞ্চ এম.এ. গফুর উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, বালুআটা এম.এ. রশিদ উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী ও সংসদের সাধারণ সম্পাদক হাতেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত আলহাজ এম.এ. গফুর মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
বিবি/রেআ




















