পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের হলরুমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষবাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের দিনব্যাপী সীমান্ত বুধবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বিজিবির পক্ষে ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন এবং বিএসএফের পক্ষে শিলিগুড়ি সেক্টরের কমান্ডার শ্রী অজিত কুমার । দুপুরে দিনব্যাপী এই সীমান্ত সম্মেলন শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১১ টায় ১৯ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলটি তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি র্ককর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিজিবি সুত্রে জানা গেছে, বিজিবির পক্ষে সীমান্ত সমস্যা, উভয় দেশের সীমান্তরক্ষীদের পারস্পরিক সম্পর্কনোন্নয়ন ও সীমান্তে নীরিহ বাংলাদেশিকে গুলি করে হত্যা এবং বিএসএফের পক্ষে ভারতীয় ভূখন্ড থেকে বাংলাদেশিদের পাথর উত্তোলন, ভারতীয় চা বাগানের ক্ষতিসাধনসহ দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনায় স্থান পায় । এছাড়া বৈঠকে চোরাচালান, মাদক, নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ বিষয়েও আলোচনা হয়। সম্মেলন শেষে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ।
বিবি/রেআ




















