রোমা ত্যাগ করে বোকা জুনিয়র্সে যোগ দিলেন ডি রসি।
ডি রসি রোমার সঙ্গে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানেন গত জুনে। বোকা জুনিয়র্সে চুক্তি অনুযায়ী ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিলেন ৩৬ বছর বয়সী তারকা। বৃহস্পতিবার(২৫ জুলাই) ক্লাবটি এই ঘোষণা দেয়।
টুইটারে ডি রসির একটি ভিডিও পোস্ট করে বোকা লিখেছে, ‘তিনি এখন বোকায়!’ ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন এই মিডফিল্ডার। বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্স বিমানবন্দরে তাকে বীরোচিত সংবর্ধনা জানায় ভক্তরা।
স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বল্পমেয়াদী চুক্তিপত্রে সই করেন ডি রসি। এরপর বোকার জার্সি পরে বোম্বোনেরা মাঠে দর্শকদের সামনে হাজির হন তিনি। অবশ্য মিডিয়ার সামনে তাকে হাজির করা হবে আগামী সোমবার।
আগামী ২ আগস্ট সুপার লিগার দ্বিতীয় রাউন্ডে আলদোসিভির বিপক্ষে অভিষেক হবে ডি রসির। সুপার ক্লাসিকোর জন্য বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না সাবেক রোমা অধিনায়ককে। ঘরোয়া প্রতিযোগিতার পঞ্চম ম্যাচে আগামী ১ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী রিভাল প্লেটের মুখোমুখি হবে বোকা।
ইএসপিএনএফসি
বিজনেস বাংলাদেশ-/এমএ
























