১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

জিততে বাংলাদেশের করতে হবে ৩১৫ রান

ঢাকা: আজ শ্রীলঙ্কার সঙ্গে জিততে হলে বাংলাদেশের করতে হবে ৩১৫ রান। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১০ রানেই আভিষকা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর কুশল পেরেরা সতীর্থদের নিয়ে কী দারুণ ব্যাটিংটাই না করলেন। তার সেঞ্চুরি, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটিং দৃঢ়তায় ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচটি জিততে বাংলাদেশের করতে হবে ৩১৫ রান।

অবশ্য করুণারত্নে সতীর্থদের নিয়ে যেভাবে ব্যাটিং শুরু করেছিলেন তাতে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৫০ ছাড়াতে পারত। কিন্তু ইনিংসের মাঝভাগে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে আসে। সৌম্য সরকার বল হাতে ৫টি কার্যকরী ওভার করেন। শেষ দিকে বেশ কয়েকটি উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশও বেশ কিছু রান চেক দেয়। তাতে বাংলাদেশের লক্ষ্য নাগালের মধ্যেই থাকে।

তবে প্রশংসনীয় ব্যাটিং করেছেন কুশল পেরেরা। তিনি ৯৯ বল খেলে ১৭ চার ও ১ ছক্কায় ১১১ রান করেন। পাশাপাশি করুণারত্নের সঙ্গে ৯৭ ও মেন্ডিসের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে প্রলম্বিত করেন। শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথুস ৪৮, লাহিরু থ্রিমান্নে ২৫ ও ধনঞ্জয়া ডি সিলভার ১৮ রানে ভর করে ৩১৪ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।

বল হাতে বাংলাদেশের শফিউল ইসলাম ৩টি উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

জিততে বাংলাদেশের করতে হবে ৩১৫ রান

প্রকাশিত : ০৮:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯