০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বিয়ের পিঁড়িতে ক্রিকেটার লিটন দাস, রাতে বউভাত

বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস। আজ রোববার সকালের দিকে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে তার বিয়ে সম্পন্ন হয়। এদিন রাতে সেখানেই তার বউভাত অনুষ্ঠানও হবে।

লিটনের স্ত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরে নিজের বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়। আর্শীবাদে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিয়ের কারণে এবারের শ্রীলঙ্কা সিরিজে নেই জাতীয় দলের এই ক্রিকেটার। এর আগে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘লিটনের বিয়ে। তাই আমরা তাকে এ সময়ে পাওয়ার আশা করছি না।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মিছিল

বিয়ের পিঁড়িতে ক্রিকেটার লিটন দাস, রাতে বউভাত

প্রকাশিত : ০২:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯