০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

‘শাকিব খানের মতো আমাদের একজন নায়ক আছে’

ঢাকা:  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা সবাই বলেন ভীষণ দুর্দিন যাচ্ছে বাংলা সিনেমার। আমি সেটা মনে করি না। আমাদের শাকিবের মতো একজন নায়ক আছে। আরো অনেক কিছু আছে আমাদের। আমরাও টাইটানিকের মতো সিনেমা বানাবো। শাকিব এসেই শাকিব খান হননি। প্রতিকূলতার মধ্য দিয়ে এগুতে হয়েছে। চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করেই এগিয়ে যেতে হবে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁ হোটেলে দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত দ্বিতীয় ছবি ‘আগুন’- এর মহরত অনুষ্ঠানে একথা বলেন ওবায়দুল কাদের।

‘আগুন’ ছবিটি নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বলেন, ছবিটি কেমন আগুন ছড়াবে আমি জানি না। ছবিটির জন্য শুভকামনা থাকলো। আর ছবির নতুন নায়িকার উদ্দেশ্যে বলবো, সুচিত্রা সেন এসেই সুচিত্রা সেন হননি, উত্তম এসেই উত্তম হননি। কাজ করে হয়েছে। কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের।

অনুষ্ঠানে শাকিব খান বলেন ‘চলচ্চিত্রের অনেকেই বলে থাকেন আমাদের চলচ্চিত্রের দিন ফুরিয়ে আসছে। এখন অবশ্য এটা কমেছে। অনেকেই বলেন- আমাদের এটা নেই ওটা নেই। কিন্তু গত ঈদে আমার একট সিনেমা এসেছিল নাম ‘পাসওয়ার্ড’। সিনেমাটি এত ব্যবসাসফল হয়েছে যে সেই থেকে শুরু হয়েছে চলো সিনেমা বানাই এর ঢল। আজকের অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার এসেছেন তার মানে আমাদের চলচ্চিত্রের সুদিন শুরু হয়ে গেছে।’

শাকিব বলেন, ‘এমন এক সময় আসবে যখন আমরা দেশে বসে আন্তর্জাতিক মানের সিনেমা নিয়মিত তৈরি করবো। সেই সঙ্গে ঘরে বসেই আন্তর্জাতিক সিনেমার নিয়মিত খবর রাখবো।’

মহরত অনুষ্ঠানে নবাগতা জাহারা মিতু বলেন, ‘আমি টেলিভিশনে খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছিলাম। উপস্থাপক থেকে এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। মহরতে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে নার্ভাস লাগছে। এ সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি অনেক খুশি। আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত দ্বিতীয় ছবি ‘আগুন’। ছবিটিতে শাকিব খান, জাহারা মিতু ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ অভিনয় করছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘শাকিব খানের মতো আমাদের একজন নায়ক আছে’

প্রকাশিত : ০৮:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯