০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কর্নিয়ার নতুন গান ‘মন খারাপের দিন’

ঢাকা: ঈদে আসছে পাওয়ার ভয়েস খ্যাত শিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া’র নতুন গান ‘মন খারাপের দিন’। যে গানের শিরোনাম ‘মন খারাপের দিন’। সময়ের ব্যস্ততম গীতিকার ফয়সাল রাব্বিকীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

সফট রক ঘরানার এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন কর্নিয়া। জানা যায়, আগামী প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমেই গানটি প্রকাশ হবে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে একেবারে অন্যরকম একটি গানে কণ্ঠ দিলাম। গতানুগতিক ধারার বাইরের। আমি বেশ উপভোগ করে গেয়েছি গানটি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।

ফয়সাল রাব্বিকীন বলেন, কর্নিয়ার কথা চিন্তা করেই ‘মন খারাপের দিন’ গানটির কথা-সুর করা। সে গানটি গেয়েছেও দারুণ। আগামী ঈদে এ গানটি কর্নিয়া ভক্তদের মাঝে বাড়তি আনন্দ যোগ করবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্নিয়ার নতুন গান ‘মন খারাপের দিন’

প্রকাশিত : ০২:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯