০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

রংপুর রাইডার্সে সাকিব

ঢাকা: বিপিএলের সপ্তম আসরে ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন বিশ্বসেরা অলসাউন্ডার সাকিব আল হাসান। এর আগে টানা তিন আসর ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল।

জানা গেছে, বুধবার (৩১ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এক বছরের জন্য তাঁর সঙ্গে এই চুক্তি করা হয়েছে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান এবং রংপুর রাইডার্স টিমের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন।

এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপরে ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন সাকিব। পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘রংপুর রাইডার্সে যোগ দিতে পেরে রোমাঞ্চিত অনুভব করছি। আশাকরি আসছে মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারব।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

রংপুর রাইডার্সে সাকিব

প্রকাশিত : ০৫:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯