বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা চালবাজ। সিনেমাটিতে যমজ চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। কারিনা জানিয়েছেন, চালবাজ সিনেমাটি মোট ৩৫ বার দেখেছেন।
অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কারিনা কাপুর। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। এবার যমজ চরিত্রে অভিনয় করতে চান জনপ্রিয় এই অভিনেত্রী।
‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ রিয়েলিটি শোয়ের সপ্তম সিজনে বিচারকের দায়িত্ব পালন করছেন এ অভিনেত্রী। এই অনুষ্ঠানের একটি পর্বে আক্ষেপ করে কারিনা কাপুর বলেছেন, ‘আমি সবসময়ই সিনেমায় যমজ চরিত্রে অভিনয় করতে চেয়েছি, সীতা অউর গীতা, চালবাজ সিনেমায় যেমনটা দেখা গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমাকে এখনো কেউ এ ধরনের চরিত্রে প্রস্তাব দেয়নি। আমি এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’
বর্তমানে আংরেজি মিডিয়াম সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কারিনা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি মিডিয়াম সিনেমার সিক্যুয়েল এটি। এতে আরো অভিনয় করছেন ইরফান খান। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে গুড নিউজ সিনেমায় দেখা যাবে তাকে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























