০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের দরকার ২৯৫ রান

ঢাকা: প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে তাই হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৯৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের করতে হবে ২৯৫ রান।

আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কার শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে ওপেনার আভিশকা ফার্নান্দোর (৬) উইকেট হারিয়ে বসে।

পরে অধিনায়ক দিমুথ করুনারত্নে (৪৬) ও কুসল পেরেরা (৪২) চমৎকার দুটি ইনিংস খেলে দলকে ভালো সংগ্রহের পথ দেখান। তবে দলকে এই বড় সংগ্রহ গড়ে দিতে অ্যাঞ্জেলো ম্যাথিউস সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তিনি ৯০ বলে ৮৭ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।

এছাড়া কুসল মেন্ডিস ৫৮ বলে ৫৪ ও দাসুন শানাকা ১৪ বলে ৩০ রান করেন।

বাংলাদেশের বোলাদের হয়ে সবচেয়ে সফল পেসার শিফউল ইসলাম ও সৌম্য সরকার। শফিউল দশ ওভার বল করে ৬৮ রান খরচায় তিন উইকেট পান। সৌম্যও পান তিন উইকেট। এ ছাড়া রুবেল ও তাইজুল পান একটি করে উইকেট।

এদিকে ম্যাচের বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তাঁর জায়গায় একাদশে ফিরেছেন পেসার রুবেল হোসেন।

আর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় এনামুল হককে একাদশে নেওয়া হয়েছে। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

এর আগে প্রথম ম্যাচে ৯১ রানে এবং দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, শেহান জয়াসুরিয়া, ভানিদু হাসারাঙ্গা, আকিলা দনাঞ্জয়া, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের দরকার ২৯৫ রান

প্রকাশিত : ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯