১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘জুম্বা’ নাচ শিখছেন শাবনূর

কয়েকদিন আগে শাবনূরের মৃত্যুর গুজব ছড়ানো হয়। তার বোন ঝুমুর জানান আপার কিছুই হয়নি তিনি ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন। অস্ট্রেলিয়ার সিডনিতেই আছেন তিনি। শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কেউ দুশ্চিন্তা করবেন না।

তবে একদিন বাদেই শাবনূর গণমাধ্যমের সাথে কথা বলেন। জানালেন ছেলে আইজানকে স্কুলে আনা-নেওয়া করতে একটা বড় সময় কেটে যায়। সাথে দিলেন একদম নতুন খবর। শাবনূর নিজেই বলেন, “একটা নতুন খবর আছে। আর তা হচ্ছে-নাচের ক্লাসে ভর্তি হয়েছি আমি। আমার বোন ঝুমুরের সঙ্গে সেই ক্লাসে যাই। আমি এখানে ‘জুম্বা’ ক্লাস করছি। ‘জুম্বা’ এক ধরনের বিশেষ নাচ। এসব করেই দিন কেটে যাচ্ছে।”

শাবনূর বলেন, ‘সিডনিতে আমি ভালো আছি। ঢাকাতে তো এখন ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে ছেলেকে নিয়ে যেতে চাই না। ডিসেম্বরে অর্থাৎ শীতের সময় ঢাকায় যাওয়ার ইচ্ছে আছে আমার।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

আজ বিশ্ব ব্যর্থতা দিবস

‘জুম্বা’ নাচ শিখছেন শাবনূর

প্রকাশিত : ১২:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯