ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দশম ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক ইংলিশরা আর সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগেই নিশ্চিত হয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। শেষ দুই ম্যাচ তাই বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের জন্য স্রেফ নিয়মরক্ষার। তাই বলে ম্যাড়ম্যাড়ে কোনো ম্যাচ হয়নি ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে। শেষ বলের রোমাঞ্চে শ্বাসরুদ্ধকর এক টাইয়ে শেষ হয়েছে টাইগার যুবাদের সপ্তম ম্যাচ।
ব্যাটসম্যান তৌহিদ হৃদয় অপরাজিত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের বন্দরে। কিন্তু ম্যাচের শেষ বলে প্রয়োজনীয় ৩ রান নিতে পারেননি তিনি। দৌড়ে ২ রান নেয়ায় টাই হয়ে যায় ম্যাচটি।
আগে ব্যাট করে জর্ডান কক্সের অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ডের যুবারা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ঠিক ২৫৬ রানেই। ফলে টাইয়ে শেষ হয় ম্যাচ।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























