১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

অবসরের ঘোষণা ম্যাককালামের

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ঘোষণা দিয়েছেন। কানাডায় অনুষ্ঠিত চলতি গ্লোবাল টি-টুয়েন্টির পরেই সবধরনের ক্রিকেট থেকে অবসরনেয়াে কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ফলে সামনের ইউরো টি-টুয়েন্টিতে আর বাইশগজে দেখা যাবে না কিউই সাবেক অধিনায়ককে।

ইউরো টি-টুয়েন্টিতে গ্লাসগো জায়ান্টসের আইকন প্লেয়ার ছিলেন ম্যাককালাম। সাউথ আফ্রিকার ডেইল স্টেইনের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করতেন। ৫ আগস্ট গতকাল (সোমবার) গ্লাসগো জায়ান্টসের সতীর্থ স্টেইন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে দুনিয়াজুড়ে একাধিক টি-টুয়েন্টি লিগে খেলেছেন ম্যাককালাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও খেলেছেন। টি-টুয়েন্টিতে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারের বেশি রান আছে ম্যাককালামের।

তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ক্রিকেট কোচিং করানোর ইচ্ছে আছে তার। সেইসঙ্গে ক্রিকেট কমেন্ট্রিটাও চালিয়ে যাবেন।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

অবসরের ঘোষণা ম্যাককালামের

প্রকাশিত : ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯