১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গু নিয়ে মুশফিকের বার্তা

বর্তমানে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। ডেঙ্গু একটি আতঙ্কের নাম। ডেঙ্গু জ্বরের ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে সারা দেশে বেশ কয়েকজন ডেঙ্গুতে মারা গেছেন। ডেঙ্গু মোকাবিলা করা কঠিন হয়ে যাচ্ছে। বিষয়টি ভাবাচ্ছে টাইগারদেরও। যার জন্য ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন পরামর্শ এবং সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন ক্রিকেটাররা। এবার ডেঙ্গু সচেতনতায় বার্তা দিলেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সবাইকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন মুশফিক। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহিম বলছি। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আমাদের আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়াটা খুব জরুরি। ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি রোগ, এডিস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সবার আগে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ডেঙ্গু নিয়ে মুশফিকের বার্তা

প্রকাশিত : ০৩:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯