০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ঈদে রাজধানীতে মসলার বাজার চড়া

ঈদের আর মাত্র দুইদিন বাকি। রাজধানী ঢাকার বেশিরভাগ কর্মজীবী মানুষ গ্রামে চলে গেছেন বা যাবেন। এর প্রভাব পড়েছে রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও। ক্রেতা তুলনামূলক কম। তবে দামের ঝাঁঝ কিন্তু কম নয়। মসলা, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে প্রায় সব পণ্যই একটু বেশি দামে কিনতে হচ্ছে।

কুরবানির ঈদ যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন মসলার বাজারের দিকেই নজর সবার। তাই দামের প্রতিযোগিতায় মসলার বাজার সবার আগে। পরিস্থিতি এমন যে ক্রেতারা খুব একটা দামদরও করছেন না। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই সব মসলার দাম বেড়ে গেছে।

পেঁয়াজ, রসুন আর আদাও গত সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কেজিতে ৫ টাকা এবং রসুন বেড়েছে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
তরকারি বাজার অনেকটাই নিরব। ক্রেতার খুব একটা আনাগোনা নেই। ঈদ উদযাপনের জন্য অনেকেই এরইমধ্যে ঢাকা ছেড়েছেন। তাই ক্রেতার অপেক্ষায় থাকতে হচ্ছে বিক্রেতাদের। মাছের বাজারও অনেকটা চড়া।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচং জগতপুরে অসচ্ছল ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঈদে রাজধানীতে মসলার বাজার চড়া

প্রকাশিত : ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯