০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ইবিতে স্নাতক ভর্তি আবেদন  ২ সেপ্টেম্বর শুরু

আগামী ২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তিচ্ছুরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন শেষে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

জানা যায়, ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে। এ বছর ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার আবেদন ফর্মের মূল্য ধরা হয়েছে ‘এ’ ইউনিট ৫০০ টাকা, ‘বি’ ইউনিট ১৬০০ টাকা, ‘সি’ ইউনিট ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা।

এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে মোট ৩৪টি বিভাগে ২ হাজার ৪৬৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এবারও ৪টি ইউনিটে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

ইবিতে স্নাতক ভর্তি আবেদন  ২ সেপ্টেম্বর শুরু

প্রকাশিত : ০৪:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯