০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

গ্রীষ্মের দাবদাহে ১৫০০ জনের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত আবহাওয়া বিরুপ রুপ ধারণ করছে। কখনও প্রচণ্ড গরম বা কখনও প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়ছে মানুষ। ঘটছে প্রাণহানির মতো ঘটনা।

সম্প্রতি পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রেকর্ড দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, চলতি বছরের গ্রীষ্মে (জুন ও জুলাই মাসে) ফ্রান্সে প্রচণ্ড দাবদাহের কারণে প্রায় ১ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে।

ফ্রেন্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী অ্যাজনেস বুজিন বলেন, তাদের অর্ধেকের বয়স ৭৫ বছরের ওপরে।

তবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার কারণে দাবদাহের মৃত্যুর পরিমাণ ২০০৩ সালের চেয়ে কম হওয়ায় দেশটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

২০০৩ সালের গ্রীষ্মের দাবদাহের কারণে ফ্রান্সে এ বছরের চেয়ে ১০ গুণ বেশি মানুষের প্রাণহানি ঘটে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন: গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান

গ্রীষ্মের দাবদাহে ১৫০০ জনের মৃত্যু

প্রকাশিত : ০৩:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯