০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মুশফিক-রিয়াদের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করলেও হঠাৎ উইকেট চাপে পড়ে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪.৫ ওভারে দলীয় ৪৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগাররা।

এরপর ছন্দ পতন দেখা দেয় টাইগারদের ব্যাটিংয়ে। দলীয় ৬৫ রানের মাথায় সাকিবসহ তিন উইকেট হারায় বাংলাদেশ।তবে সে চাপ থেকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছে মুশফিকুর রহীম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিক ২২ রানে এবং রিয়াদ ৩৩ রানে ব্যাট করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২০ রান। লিটন দাস আউট হওয়ার আগে ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে সফরকারী জিম্বাবুয়ে।

এর আগে প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলায় এই জিম্বাবুয়ের বিপক্ষেই জয় পেয়েছিল বাংলাদেশ।

যদি জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারে বাংলাদেশ, তাহলে ফাইনাল নিশ্চিত। তবে, হেরে গেলে পড়তে হবে বিপদে। তখন আফগানদের বিপক্ষে পরের ম্যাচ হয়ে দাঁড়াবে ডু অর ডাই ম্যাচ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মুশফিক-রিয়াদের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯