০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

অভিষেক ম্যাচের পরই ইনজুরিতে লেগ স্পিনার বিপ্লব

অভিষেক ম্যাচের পরই ইনজুরিতে পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বোলিংয়ে আলো ছড়ানো এই লেগির বাঁহাতে তিনটি সেলাই দিতে হয়েছে।

অভিষেক ম্যাচের সপ্তম ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ের টিনোটেন্ডা মুতুমবোদজিকে আউট করেন বিপ্লব। নিজের দ্বিতীয় ওভারেই এলবিডাব্লিউ করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে। চার ওভারে মাত্র ১৮ রান খরচ করেন।

আক্রমণাত্নক ও নিয়ন্ত্রিত লেগ স্পিন দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরতে চান বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন বিপ্লব। ব্যাটসম্যান থেকে রাতারাতি বোলার হয়ে যাওয়া বিপ্লবকে নিয়ে সবার প্রত্যাশাটা একটু বেশিই দেখা গেছে।

ম্যাচের সময়ও সিনিয়ররা বেশ সাহস জুগিয়েছেন, সাপোর্ট করেছেন। আর করবেনই না কেনো? দলে যে লেগ স্পিনারের বিশাল শূন্যতা। তবে, ইনজুরিতে পড়ায় পরের ম্যাচে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে এই লেগ স্পিনারের।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

অভিষেক ম্যাচের পরই ইনজুরিতে লেগ স্পিনার বিপ্লব

প্রকাশিত : ০৭:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯