১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বৃষ্টি উপেক্ষা করেও অপেক্ষায় দর্শক

ভেসে যেতে বসেছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফাইনাল ম্যাচটি। ইলশে গুঁড়ি বৃষ্টিতে হয়নি ম্যাচের টস। ডাগআউটে নিজেদের মধ্যে আলাপে ব্যস্ত সাকিব-সাব্বিরা। গ্যালারিও ভর্তি দর্শকে। আশায় আছেন তারা কখন শুরু হবে ম্যাচ। আর কখনইবা দ্বিতীয় আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলবে বাংলাদেশ ক্রিকেট দল।

হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল। গুড়িগুড়ি বৃষ্টি ঝরায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি। কিন্তু দর্শকরা বসে আছেন ম্যাচটির অপেক্ষায়।

ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য কতশত ঝামেলা উপেক্ষা করে টিকিট সংগ্রহ করতে হয়েছে দর্শকদের। অনেকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাননি। হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। যারা পেয়েছেন এখন তারাও হতাশ। বৃষ্টির কারণে মাঠে গড়াচ্ছে না ফাইনাল। তবুও গ্যালারির আসন ছেড়ে যেতে রাজি নন তারা।

বৃষ্টি অব্যাহত থাকলে ফলাফল এখন একটাই- ‘যৌথ চ্যাম্পিয়ন’। রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত খেলা মাঠে গড়াবার সম্ভাবনা আছে। তবে যদি না হয় বাংলাদেশ-আফগানিস্তানে নিয়ম অনুযায়ী যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিনজাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ-আফগানিস্তান ছাড়াও ছিল জিম্বাবুয়ে। টানা তিন ম্যাচে হেরে গ্রুপপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই বাদ পড়ে যায় জিম্বাবুয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি জয় বাংলাদেশের, আর দুটি ম্যাচে জিতেছে আফগানিস্তান। একটি মাত্র জয় নিয়ে দেশে ফেরত গেছেন জিম্বাবুয়ের খেলোয়াড়রা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বৃষ্টি উপেক্ষা করেও অপেক্ষায় দর্শক

প্রকাশিত : ০৮:২০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯