০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

উগান্ডায় ৬৪তম সিপিএ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন

উগান্ডার রাজধানী কাম্পালায়ে ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স শুরু হয়েছে। উগান্ডা পার্লামেন্ট ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি।

সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সিপিএ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উগান্ডা পার্লামেন্টের স্পিকার মিজ রেবেকা কাদাগা এবং সিপিএ প্রেসিডেন্ট ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা বক্তব্য রাখেন।

এ সময় কমনওয়েলথভূক্ত বিভিন্ন দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে উগান্ডার নিজস্ব সংস্কৃতির রেওয়াজ অনুসারে অংশগ্রহণকারী দেশসমূহের সংসদীয় প্রতিনিধিদলের প্রধানদের অভ্যর্থনা জানানো হয়।

সূত্র জানায়, ‘দ্রুত পরিবর্তনশীল কমনওয়েলথে সংসদের অভিযোজন, অংশগ্রহণ ও ক্রমবিকাশ’ শীর্ষক এই সম্মেলন আগামী ২৯ সেপ্টেম্বর শেষ হবে।

কনফারেন্সে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

উগান্ডায় ৬৪তম সিপিএ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত : ১০:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯