০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছন ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার

চলতি (২০১৯-২০) অর্থবছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি তার আগের মাস আগস্টের চেয়ে ২ কোটি ৩৭ লাখ ডলার বেশি।

ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪৫১ কোটি ৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

গত বছরের একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছিল ৩৮৬ কোটি ৮৯ লাখ ডলার। এই হিসাবে প্রথম ৩ মাসে রেমিট্যান্স বেড়েছে ৬৪ কোটি ডলার।

বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, প্রবাসীরা ১ জুলাই থেকে ১০০ টাকা দেশে পাঠালে তারা ২ টাকা প্রণোদনা পাবেন। এ জন্য বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অর্থবছরের প্রথম মাস জুলাইতে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার। গত ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই অংক আগের ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৬ শতাংশ বেশি।

২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছন ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার

প্রকাশিত : ০১:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯